সর্বশেষ

রৌমারীতে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৪

আকতার হোসেন

রৌমারীতে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ২০২৫ দুপুর ১২টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভুন্দুরচর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘাত: সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হামলার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, ভুন্দুরচর গ্রামের শাহজামাল গং ও ভুলু, রাজু, আপেল, মশিউর গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই শাহজামাল গংয়ের সদস্য গোলাম শহীদের দুই ছেলে বুলু মিয়া (৫০) ও ফুলবাবু (৪০), আনোয়ার হোসেন (৭০) ও তার ছেলে নুরুল আমিন (৫৫) নিহত হন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ময়মনসিংহে পাঠানো হয়েছে।

পাবনার পদ্মায় সশস্ত্র পাহারায় বালু লুট: প্রশাসনের অভিযানের পরও থামছে না উত্তোলন

এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ জুলাই ২০২৫
Trulli

রৌমারীতে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৪