সর্বশেষ

সাভারে ছাত্রী- হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি

 মাইনুল ইসলামঃ

ঢাকার সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্রী হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী আওয়ামী নেতা  হাজী মোতাবেল বেপারীকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ।

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘাত: সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হামলার অভিযোগ

গত বছর ৫ আগষ্ট সাভারের ল্যাবজোন হাসপাতালে সামনে আন্দোলনে সময় মাথায় গুলি লেগে নিহত হয় নাফিজা নামের এক ছাত্রী। সেই মামলার সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোতাবেল বেপারী (৬০) গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানার উপপরিদর্শক মোস্তাকিম বিল্লাহ বলেন, শুক্রবার দুপুরে সিন্দুরিয়া থেকে এজাহার ভুক্ত আসামী পিতা মৃত মোসলেম বেপারীর ছেলে হাজী মোতাবেল বেপারী কে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার সকালে ঢাকার চীফ জুডিশিয়াল আদালতে রিমান্ড চেয়ে পাঠানো হবে বলেও জানান পুলিশ।

পাবনার পদ্মায় সশস্ত্র পাহারায় বালু লুট: প্রশাসনের অভিযানের পরও থামছে না উত্তোলন

স্থানীয়রা জানান, গত ১৫ বছর পাথালিয়ার সিন্দুরিয়া গ্রামের বিভিন্ন সময়ে পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আরও জানা মিথ্য মামলা দিয়ে নিরীহ মানুষের জমি দখলের অভিযোগ রয়েছে এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জুলাই ২০২৫
Trulli

সাভারে ছাত্রী- হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার