সর্বশেষ

সাভারের বিরুলিয়া আশেক আলী মার্কেটের রাস্তায় খানাখন্দ,জলাবদ্ধতা কারণে ঝুঁকি ও জন ভোগান্তি

স্টাফ রিপোর্টার

মাইনুল ইসলামঃ

সাভারের বিরুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাগ্নিবাড়ি আশেক আলী মার্কেট টু ঝিরুলিয়া পর্যন্ত রাস্তা চলনান কিন্তু আশেক আলী মার্কেট হোসেন মিয়ার দোকান সংলগ্ন রাস্তাটি বহু আগে থেকে বারো মাসেই জলাবদ্ধতা খানাখন্দের ভরা। এই রাস্তা হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাস্তাটি কোন সংস্কার হয় নাই।এই রাস্তায় অনেকগুলো মিল কারখানা এনজিও রয়েছে, তাই এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণভাবে দেখছেন স্থানীয় এলাকাবাসী।

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘাত: সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হামলার অভিযোগ

এলাকাবাসী আরো বলেন, জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য গুরুত্ব পূর্ণ সড়কটি। রাস্তার মাঝে মাঝে খানাখন্ডে ভরা,একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে আর হোসেনের সামনে সব সময়ই জলাবদ্ধা থাকে, এতে করে জন ভোগান্তি বেড়েছে বলে জানান। যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে, এই রাস্তা দিয়ে অটো পিক আপ প্রাইভেট কার সহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে। স্থানীয় বাসিন্দারা ও যানবাহন চালকেরা বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তাটি খানাখন্ডে নষ্ট হয়ে গিয়েছে। আর বৃষ্টি আসলে তো কোন কথাই নাই, পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নাই। তাই যাত্রীসহ আমাদের ভোগান্তি আরো দ্বিগুণ বেড়ে যায়।এবং জলাবদ্ধতার কারণে গাড়ি নিয়ে আসা যায় না।

বৃষ্টির সময় মাঝেমধ্যে গাড়ি উল্টে গিয়ে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়তে হয়। গাড়ি উল্টে গেলে প্রাণঘাতীর সম্ভাবনা দেখা দেয়। এই রাস্তায় বিভিন্ন যানবাহন চলাচল করে, বিধায় ঝুঁকির সম্ভাবনাই বেশি বলে জানান, যাত্রী ও চালকরা।অনেক সময় অসুস্থ রোগী বয়োবৃদ্ধ, স্কুল-কলেজে পড়ুয়া শিশু সহ সকলকেই পোহাতে হয় আত্মঘাতী ঝুকি। এবং রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ তাই এলাকাবাসী ও রাস্তায় চলাচলকারী যাত্রী সাধারণ সকলের দাবি সড়কের খানাখন্দ অতি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ”র দৃষ্টি আকর্ষণ করেন।

পাবনার পদ্মায় সশস্ত্র পাহারায় বালু লুট: প্রশাসনের অভিযানের পরও থামছে না উত্তোলন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জুলাই ২০২৫
Trulli

সাভারের বিরুলিয়া আশেক আলী মার্কেটের রাস্তায় খানাখন্দ,জলাবদ্ধতা কারণে ঝুঁকি ও জন ভোগান্তি