সর্বশেষ

জুলাই শহীদদের স্মরণসভায় অনুপস্থিত উপদেষ্টারা

অনলাইন ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের সম্মানে স্মরণসভার আয়োজন করেছে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংগঠন ‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি’।

সভায় প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম লেখা থাকলেও তিনি সশরীর উপস্থিত হননি। অন্য উপদেষ্টাদের জন্য আসন সংরক্ষিত রাখা হলেও কোনো উপদেষ্টা সভায় আসেননি। এ নিয়ে আজ শনিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সভায় ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

সভায় মুহাম্মদ রাশেদ খান অভিযোগ করে বলেন, সভার প্রথম সারির আসনগুলো উপদেষ্টাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। অথচ একজন উপদেষ্টাও সেখানে উপস্থিত হননি। তিনি বলেন, ‘খুব দুঃখ লাগছে। কষ্ট লাগছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাও এখানে উপস্থিত হয় নাই। এইটা শহীদ পরিবারের সাথে তামাশা। কেন আসে নাই, কী কারণে আসে নাই, তাদের কাজটা কী। এই শহীদ মায়ের কথা, শহীদ বাবার কথা শুনতে কি কষ্ট লাগে?

গণভোটের রায় বাস্তবায়ন ও সার-জ্বালানি সংকট নিরসনসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ‘ঢাকা টু রংপুর লংমার্চ’

যেখানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন, সেখানে প্রধান উপদেষ্টা কেন এলেন না, এমন প্রশ্ন রেখে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা না এসে শহীদ পরিবারের সঙ্গে অন্যায় করেছেন। সভায় জুলাই বিপ্লবে উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, ‘যারা দেখে নাই চোখের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। যারা বিগত ১৫ বছরের লড়াইয়ে কখনো রাজপথে নামেনি, তাদের নিয়ে সরকার গঠিত হয়েছে।

উপদেষ্টাদের জন্য সামনের সারিতে নির্ধারিত জায়গা রাখা ছিল। কিন্তু তাঁরা না আসায় অন্যরা সেসব জায়গায় বসেন
উপদেষ্টাদের জন্য সামনের সারিতে নির্ধারিত জায়গা রাখা ছিল। কিন্তু তাঁরা না আসায় অন্যরা সেসব জায়গায় বসেনছবি: প্রথম আলো স্মরণসভার জন্য দুই মাস ধরে প্রত্যেক উপদেষ্টার কাছে গিয়েছিলেন উল্লেখ করে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির সাধারণ সম্পাদক মো. রবিউল আওয়াল বলেন, ‘তাঁরা যদি না–ই আসবেন, না করে দিতেন। কেন তাঁরা মিথ্যা সান্ত্বনা দিয়েছিলেন।’ অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগেও উপদেষ্টারা উপস্থিত হওয়ার আশ্বাস দিয়েছিলেন জানিয়ে তিনি ধিক্কার জানান। এ সময় শহীদ পরিবারের অনেক সদস্যকে সভা ছেড়ে চলে যেতে দেখা যায়।

শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে, যা বললেন রিজভী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জুলাই ২০২৫
Trulli

জুলাই শহীদদের স্মরণসভায় অনুপস্থিত উপদেষ্টারা