সর্বশেষ

মুন্সিগঞ্জে বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার কয়েকটি ইউনিয়নের বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। সেসব কমিটিতে পদ না পাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্দ নেতাকর্মীরা।

শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ভবেরচর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পরে যাত্রী ও চালকরা। এর প্রায় আধঘণ্টা পর আল্টিমেটাম দিয়ে সড়কটি ছাড়ে নেতাকর্মীরা।

ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ৮

অবরোধকারীরা অভিযোগ, টাকার বিনিময়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান সফিক টেঙ্গারচর, গজারিয়া, বাউশিয়া, বালুয়াকান্দি ইউনিয়নের কমিটি ঘোষণা করে। সেই কমিটির তালিকা ফেসবুকে পোস্টও করা হয়। কোনও ধরনের সম্মলেন না করে এবং গঠনতন্ত্রকে উপেক্ষা করে এ কমিটি করা হয়েছে। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থান পেয়েছে।

তারা আরও জানান, দ্রুত এসব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দিতে হবে। এ সময় বিএনপি নেতা ফরিদ ও আব্দুর রহমানকে অবাঞ্চিতও ঘোষণা করেন তারা। প্রায় আধ ঘণ্টা অবরোধের পর দ্রুত ব্যবস্থা নেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মহাসড়কটি ছাড়ে ক্ষুব্দ নেতাকর্মীরা।

ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জুলাই ২০২৫
Trulli

মুন্সিগঞ্জে বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ