সর্বশেষ

থাইল্যান্ড ও কম্বোডিয়া ‘তাৎক্ষণিক ও শর্তহীন’ যুদ্ধবিরতিতে সম্মত: মালয়েশিয়া

অনলাইন ডেস্ক

তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এই তথ্য জানিয়েছেন।

সীমান্ত বিরোধ নিয়ে আসিয়ানের দুই প্রতিবেশীর মধ্যে সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে শান্তি আলোচনায় এই সিদ্ধান্ত হয়।

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেফতার

আসিয়ানের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মে মাসের শেষ দিকে থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ার এক সেনা নিহত হন। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। গত বৃহস্পতিবার আবার সংঘর্ষ শুরু হয়। এক দশকের বেশি সময়ের মধ্যে তা সবচেয়ে ভয়াবহ সংঘাতে রূপ নেয়।

গভীর কূটনৈতিক সংকটের মধ্যে উভয় পক্ষ সীমান্তে সেনাসংখ্যা বাড়ায়। উদ্ভূত পরিস্থিতি থাইল্যান্ডের নাজুক জোট সরকারকে প্রায় পতনের মুখে ঠেলে দেয়। সংঘাতে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক। সীমান্ত এলাকা থেকে দুই লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ জুলাই ২০২৫
Trulli

থাইল্যান্ড ও কম্বোডিয়া ‘তাৎক্ষণিক ও শর্তহীন’ যুদ্ধবিরতিতে সম্মত: মালয়েশিয়া