সর্বশেষ

জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় জামায়াতও! আইনিভিত্তি চায় অধ্যাদেশ বা গণভোটে

অনলাইন ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশনের করা জুলাই সনদের খসড়ার বিষয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এটি অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক। আজকে তারা বলছে, এটা একটা নমুনামাত্র, ভুল হয়েছে। যদি সেটাই হয়, তাহলে মন্তব্যের দরকার নেই। তবে যদি সেটাই মূল কথা হয়, তাহলে একে গ্রহণ করা যাবে না। জামায়াত একটি খসড়া সনদ তৈরি করছে এবং সেটি কমিশনে জমা দেবে বলেও জানিয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের বৈঠকের বিরতিতে সংবাদ সম্মেলনে তিনি এসব এসব কথা বলেন। যেকোনো একটি পদ্ধতিতে এই কাঠামোকে আইনগত বৈধতা দেয়ার বিষয়েও কথা বলেন জামায়াতের এ নেতা। সেজন্য জুলাই সনদের আইনিভিত্তির জন্য অধ্যাদেশ অথবা গণভোট করার পক্ষে মত দেন। আইনি কাঠামোর জন্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রস্তাব করেন, দুটি পথ— এক, অধ্যাদেশের মাধ্যমে একটি আইনি কাঠামো গঠন করে পরে নির্বাচিত সংসদে তা অনুমোদন এবং দ্বিতীয়ত গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন নেয়া।

গণভোটের রায় বাস্তবায়ন ও সার-জ্বালানি সংকট নিরসনসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ‘ঢাকা টু রংপুর লংমার্চ’

এদিকে, সংবাদ সম্মেলনে জামায়াতের আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, ঐকমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা ‘সঠিক কাজ’ মনে করছে না এনসিপি। আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণ করতে পারি না।

শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে, যা বললেন রিজভী
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুলাই ২০২৫
Trulli

জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় জামায়াতও! আইনিভিত্তি চায় অধ্যাদেশ বা গণভোটে