সর্বশেষ

টাঙ্গাইলের ধনবাড়ী সড়ক দুর্ঘটনায় নিহত ৩

উপজেলা সংবাদদাতা

টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি পিকআপভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে ধনবাড়ী উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পার্শ্ববর্তী জামালপুর জেলার মেলানদহ উপজেলার চর গ্রামের আলামিন (৩০), চরপালিশা গ্রামের স্বপন মিয়া (৩৫) ও সদর উপজেলার হাসিল মানিকাবাড়ী গ্রামের জুয়েল রানা (৩২)। আহত ব্যক্তির নাম মো. সানী (১৮)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার পাণ্ডা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী এবং একজন পিকআপভ্যানের চালক। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নাজিরগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন বিএনপি নেতা আব্দুস সালাম মন্ডল
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ আগস্ট ২০২৫
Trulli

টাঙ্গাইলের ধনবাড়ী সড়ক দুর্ঘটনায় নিহত ৩