সর্বশেষ

আওয়ামী লীগ নিয়ে প্রবেশের অভিযোগ, দুধ দিয়ে বিএনপি অফিস ধুয়ে দিল ছাত্রদল

অনলাইন ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির অফিসে এক মণ দুধ ঢেলে পরিষ্কার করা হয়েছে। ছাত্রদলের অভিযোগ, দলের একটি অংশ ‘আওয়ামী লীগের লোকজন’ নিয়ে অফিসে প্রবেশ করায় এ কর্মসূচি নেওয়া হয়।

ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা জানান, ৫ আগস্ট ছিল ‘গণঅভ্যুত্থান দিবস’। এই উপলক্ষে একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়। কিন্তু বিএনপির একাংশ, বিশেষ করে ইশরাক সিদ্দিকীর অনুসারীরা, ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর’ বলে অভিযুক্ত কিছু লোকজন নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে।

তারা বলেন, এতে গণঅভ্যুত্থান দিবসের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং দলীয় ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা ১ মণ দুধ দিয়ে অফিস ধুয়ে ‘কলঙ্কমুক্ত’ করার দাবি জানান। ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতা-কর্মী হাতে বালতিভর্তি দুধ নিয়ে অফিস পরিষ্কার করছেন এবং বক্তব্য দিচ্ছেন।

শেখ হাসিনার ষড়যন্ত্রে ‘গুপ্ত বাহিনী’ সহায়তা করছে: রিজভী

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কৌতূহল ও বিতর্ক উভয়ই সৃষ্টি হয়েছে। কেউ একে প্রতিবাদের অভিনব রূপ হিসেবে দেখছেন, আবার কেউ এ ঘটনাকে রাজনৈতিক বিভক্তির চরম বহিঃপ্রকাশ বলেও আখ্যা দিচ্ছেন।

কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ‘৫ আগস্ট ঐতিহাসিক দিন। অথচ বিএনপির একটি পক্ষ ওই দিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন নিয়ে আমাদের পার্টি অফিসে প্রবেশ করেছে।

তিনি আরও বলেন, ‘এতে দলীয় গৌরবের অপমান হয়েছে। আমরা সেই কলঙ্ক মুছে ফেলতেই এক মণ দুধ দিয়ে অফিস ধুয়ে দিয়েছি।

‘ডিসেম্বর নয়, এখনই দেশে আসেন’: কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ আগস্ট ২০২৫
Trulli

আওয়ামী লীগ নিয়ে প্রবেশের অভিযোগ, দুধ দিয়ে বিএনপি অফিস ধুয়ে দিল ছাত্রদল