সর্বশেষ

দোহারের রাইপাড়া ইউনিয়নে শোকের ছায়া: সাবেক মেম্বার ফিরোজ খানের ইন্তেকাল

শহীদুল ইসলাম

  ঢাকাস্থ দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার এবং বিএনপি’র রাইপাড়া ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ খানের (৬৪) ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্তরের মানুষ তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সদস্য এবং দোহার উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম, যিনি গভীর শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

এছাড়াও উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যিনি ফিরোজ খানের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। বিএনপির ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক সহ-সভাপতি মোঃ কামাল হোসেন খাঁন এবং দোহার উপজেলা জাসাসের সভাপতি বজলুর রহমান পপি সহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও শোক জানাতে এবং পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে আসেন। তাদের এই উপস্থিতি প্রয়াত ফিরোজ খানের প্রতি সম্মান এবং তার পরিবারের প্রতি সহমর্মিতার বহিঃপ্রকাশ।

নাজিরগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন বিএনপি নেতা আব্দুস সালাম মন্ডল
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ আগস্ট ২০২৫
Trulli

দোহারের রাইপাড়া ইউনিয়নে শোকের ছায়া: সাবেক মেম্বার ফিরোজ খানের ইন্তেকাল