সর্বশেষ

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বেগম রোকেয়া আনসারী

অনলাইন ডেস্ক

বনানী কবরস্থানে শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বেগম রোকেয়া আনসারী। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের ইমামতিতে জানাজা শেষে মরহুমাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা। এছাড়াও জানাজায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারাসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বেগম রোকেয়া আনসারী বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীতে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের সদস্যরা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় তারা বলেন, সাতক্ষীরার ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মরহুম অ্যাডভোকেট শেখ আনসার আলীর স্ত্রী বেগম রোকেয়া আনসারী, ইসলামী আন্দোলনের এক নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তিনি জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনের পাশাপাশি সংসদ সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমৃত্যু তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে নিয়োজিত ছিলেন। তার দুনিয়াবি সব সৎ ও মহৎকর্ম আল্লাহ কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন।

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে গাঁজাগাছ, ও কলকিসহ গ্রেফতার ১ 

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ আগস্ট ২০২৫
Trulli

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বেগম রোকেয়া আনসারী