সর্বশেষ

রৌমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ও পুরুস্কার প্রদান অনুষ্ঠিত

আকতার হোসেন

 আমিষেই শক্তি আমিষেই মুক্তি, দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষন, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮ আগষ্ট সোমবার থেকে রবিবার পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান র‌্যালী, আলোচনা সভা ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

বিকাল ৩ টায় র‌্যালীটি রৌমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হাওলাদেরের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়।

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রোক্সানা পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামূল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা জামায়াতী ইসলামের আমির সাবেক অধ্যক্ষ হায়দার আলী ও একজন সফল মাছ চাষী।

আলোচনা শেষে পোনা উৎপাদনকারী আদম আলী, সফল মৎস্য চাষী শুক্কুর আলী ও আবুল কালামকে পুরুস্কার প্রদান করেন।

পাবনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ আগস্ট ২০২৫
Trulli

রৌমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ও পুরুস্কার প্রদান অনুষ্ঠিত