সর্বশেষ

ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

ঢাকার আশপাশের এলাকায় এখনো গণপিটুনি বা ‘মব জাস্টিস’ চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা চাই গণপিটুনি যতটা সম্ভব কমানো যায়। কয়েকদিন আগে রংপুরে একটি ঘটনা ঘটেছে। ঢাকায় গণপিটুনি কমে গেলেও আশেপাশের এলাকায় এখনো কিছু ঘটনা ঘটছে। আমরা এটি কমিয়ে আনার চেষ্টা করছি।”

সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে জুলাই মাসে হওয়া হত্যাকাণ্ডগুলোর মামলা রেকর্ড, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণপিটুনির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই ও চাঁদাবাজদের দমন, এবং শীর্ষ সন্ত্রাসীদের জামিন বিষয়ক বিষয়াদি।

‘বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ আগস্ট ২০২৫
Trulli

ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা