সর্বশেষ

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা সুমন মনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ।

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা সুমন মনা (৪০) আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া এলাকার আব্দুল হকের ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বলে জানা যায়।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে সুমন মনা নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল বলে জানায় পুলিশ।

পাবনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গ্রেপ্তার যুবলীগ নেতাকে আজ (মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ আগস্ট ২০২৫
Trulli

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার