সর্বশেষ

পিআর পদ্ধতিতে বিএনপি নির্বাচনের পক্ষে নয়: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

পিআর পদ্ধতিতে বিএনপি নির্বাচনের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।

রাজনৈতিক বক্তব্যে শালীনতা বজায় রাখার আহ্বান রিজভীর

ডাকসু নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক, এটাই প্রত্যাশা। গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য ব্যাংককে যান বিএনপি মহাসচিব। তার সঙ্গে যান সহধর্মিণী রাহাত আরা বেগম। এর আগে গত ১৪ই মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিবের চোখের অস্ত্রোপচার হয়।

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসির মুখে পড়তে হবে: রাশেদ খান
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ আগস্ট ২০২৫
Trulli

পিআর পদ্ধতিতে বিএনপি নির্বাচনের পক্ষে নয়: মির্জা ফখরুল