সর্বশেষ

ঢাকার দোহারে আইন শৃঙ্খলা কমিটির সভা

শহীদুল ইসলাম

ঢাকায় দোহার উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, সকাল ১১টায় উপজেলার সভা কক্ষে এই সভা বসে।

সভার মূল আলোচনার বিষয় ছিল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি। দোহার থানার প্রতিনিধিরা জানান যে চুরি, ছিনতাই এবং ডাকাতি নিয়ন্ত্রণে কার্যক্রম চলছে। তারা আরও জানান, রাতে পুরো উপজেলায় সাতটি দল নিয়মিত টহল দেয়। মাদকের বিরুদ্ধেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

গাজীপুরে নারী সাংবাদিককে পিটিয়ে-কুপিয়ে জখম:জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক তানিয়া তাবাসসুম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিফগাত উল্লাহ্, পৌরসভা প্রকৌশলী এমএম মামুনুর রশীদ, দোহার থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিব হাসান, উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কাশেম, দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আদর ইসলাম আকাশ।

এছাড়াও, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরাও সভায় উপস্থিত ছিলেন।

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ আগস্ট ২০২৫
Trulli

ঢাকার দোহারে আইন শৃঙ্খলা কমিটির সভা