সর্বশেষ

বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

নেপালে বিক্ষোভ আর ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং দেশ ছেড়ে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।পদত্যাগপত্রে রাষ্ট্রপতিকে উদ্দেশ করে তিনি লেখেন- ‘২০২৪ সালের ১৫ জুলাই সংবিধানের ধারা ৭৬ (২)-এর ভিত্তিতে আমাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। দেশের বর্তমান অস্বাভাবিক পরিস্থিতি বিবেচনা করে—সংবিধানসম্মত রাজনৈতিক সমাধান ও সমস্যার উত্তরের উদ্যোগ প্রদানে—আমি সংবিধানের ধারা ৭৭ (১)-এর ভিত্তিতে আজকের তারিখ থেকে কার্যকর হিসেবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’এদিকে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার মতোই দেশ ছেড়ে পালিয়েছেন কে পি শর্মা ওলি। তার গন্তব্য হতে পারে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র উল্লেখ করে ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে। কারফিউ উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। তারা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। সূত্র: রয়টার্স, আনন্দবাজার

তেঁতুলিয়া থেকে টেকনাফ, ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

যুক্তরাষ্ট্রের জবাব নিয়ে পর্যালোচনা করছে ইরান, প্রস্তুত তেহরানও
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ সেপ্টেম্বর ২০২৫
Trulli

বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী