সর্বশেষ

জাকসুর ভোট গুনতে গুনতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস

অনলাইন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গুনতে গুনতে মারা গেছেন এক কর্মকর্তা। দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা যান তিনি। তার নাম জান্নাতুল ফেরদৌস। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষিকা ছিলেন। জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন তিনি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাবি স্কুল অ্যান্ড কলেজে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন: দ্রুত পর্যালোচনার আশ্বাস অধ্যক্ষের

জানা গেছে, মৃত জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার ভোট গণনা করতে আসার পর সকাল পৌনে ৯টার দিকে জাকসু নির্বাচন অফিসে বসে কাজ করছিলেন তিনি। এসময় হঠাৎ পড়ে যান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। এ সময় সহকর্মীরা স্ট্রেচারে করে তিনতলা থেকে নিচ তলায় নামিয়ে আসেন।

পরে তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে জরুরি চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নতুন ভিসিকে লাল কার্ড, চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ সেপ্টেম্বর ২০২৫
Trulli

জাকসুর ভোট গুনতে গুনতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস