সর্বশেষ

নতুন ভিসিকে লাল কার্ড, চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগ প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় প্রতীকী প্রতিবাদ হিসেবে উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনেও অব্যাহত রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শাটডাউন পালন করছেন তারা।

শহীদ বুলবুল সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এদিকে রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে সেখানে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও একাডেমিক ভবনের দেয়ালে প্রতিবাদী ও ব্যঙ্গাত্মক গ্রাফিতিও আঁকা হয়।শিক্ষার্থীদের দাবি, উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে দিতে হবে।

আন্দোলনকারীদের অভিযোগ, নতুন উপাচার্য অনলাইনে যোগদান করেছেন এবং গণমাধ্যমে দেওয়া তার বক্তব্য নিয়েও তারা অসন্তুষ্ট। এসব কারণেই লাল কার্ড কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তারা।একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারাও পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ফলে চুয়েটের স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ সেপ্টেম্বর ২০২৬
Trulli

নতুন ভিসিকে লাল কার্ড, চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ