সর্বশেষ

জাকসু নির্বাচন: ভোট গণনা নিয়ে এবার রিটার্নিং কর্মকর্তার ক্ষোভ

অনলাইন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা বর্জনের ঘোষণা দিয়েছেন নওয়াব ফয়জুন্নেসা হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা সুলতানা আকতার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় জাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তার অভিযোগ, এনালগ পদ্ধতিতে ভোট গণনা করলে তিন দিনেও ভোট গণনা শেষ হবে না। সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার সহকর্মীর (চারুকলার শিক্ষক জান্নাতুল ফেরদৌস) মৃত্যুর জন্য প্রশাসন দায়ী। যদি মেশিনে ভোট গণনা হত হয়তো আমরা আমাদের সহকর্মীকে হারাতাম না। গত তিন দিন ধরে আমরা অমানুষিক পরিশ্রম করে যাচ্ছি। আমাদের কি পরিবার নাই? শারীরিক মানসিক ক্লান্তি নেই?

জাবি স্কুল অ্যান্ড কলেজে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন: দ্রুত পর্যালোচনার আশ্বাস অধ্যক্ষের

তিনি আরও বলেন ‘চারুকলা বিভাগের শিক্ষিকার মৃত্যুতে তার অন্য সহকর্মীরা ভেঙে পড়েছেন, যাদের মধ্যে অনেক রিটার্নিং ও পোলিং অফিসারও রয়েছেন। তারা এখন কীভাবে দায়িত্ব পালন করবেন? এভাবে এনালগ পদ্ধতিতে ভোট গণনা করলে তিন দিনেও ভোট গণনা শেষ হবে না। আমরা শিক্ষক, এসব আর মেনে নিতে পারছি না। সবশেষ তথ্য অনুযায়ী, ২১টি হল কেন্দ্রের ১৯টি কেন্দ্রের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখনও বাকি তিনটি কেন্দ্রের হল সংসদের ভোট গণনা।

নতুন ভিসিকে লাল কার্ড, চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ সেপ্টেম্বর ২০২৫
Trulli

জাকসু নির্বাচন: ভোট গণনা নিয়ে এবার রিটার্নিং কর্মকর্তার ক্ষোভ