সর্বশেষ

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু-জিএস মাজহারুল ইসলাম

অনলাইন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শীর্ষ চার পদের তিনটিতেই শিবির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। শীর্ষ পদে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ থেকে ভিপি (সহ সভাপতি) পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু।

জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মাজহারুল ইসলাম ইসলাম। ভিপি জিতু পেয়েছেন ৩৩৩৪ ভোট, জিএস মাজহারুল পান ৩৯৩০ ভোট।

জাবি স্কুল অ্যান্ড কলেজে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন: দ্রুত পর্যালোচনার আশ্বাস অধ্যক্ষের

শনিবার সন্ধ্যায় এই ফল ঘোষণা করা হয়। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পুরুষ পদে ফেরদৌস আল হাসান, ২৩৫৮ ও নারী পদে এজিএস হয়েছেন আয়শা সিদ্দিকা মেঘলা, ৩৪০২ ভোট। শিবির সমর্থিত প্যানেল ২৫ টি পদের মধ্যে ২০ টিতে জয় পেয়েছে।

গত বৃহস্পতিবার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ভোট ও ফল বর্জন করে ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচ প্যানেল।

নতুন ভিসিকে লাল কার্ড, চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভিপি নির্বাচিত হওয়া আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের শিক্ষার্থী। জিএস মাজহার ইসলাম ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী। এজিএস নারী আয়শা সিদ্দিকা মেঘলা ৪৮ ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী। পুরুষ পদে এজিএস হন প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের ফেরদৌস আল হাসান।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ সেপ্টেম্বর ২০২৫
Trulli

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু-জিএস মাজহারুল ইসলাম