সর্বশেষ

সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

অনলাইন ডেস্ক

আফগান বাহিনীর সঙ্গে রাতভর গোলাগুলির পর রোববার আফগানিস্তানের সঙ্গে সব প্রধান সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।রোববার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার গভীর রাতে আফগান বাহিনী সীমান্তের ওপার থেকে পাকিস্তানের পোস্টগুলোতে গুলি চালায়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে পাকিস্তানের পরিচালিত বিমান হামলার প্রতিশোধ হিসেবেই তারা এই আক্রমণ চালায়। পাকিস্তান জানিয়েছে, তারা পাল্টা গুলি ও আর্টিলারি হামলার মাধ্যমে জবাব দিয়েছে।আফগান সরকার দাবি করেছে, তাদের হামলায় ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে, যদিও কীভাবে তারা এ তথ্য নিশ্চিত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সঙ্গে আফগানিস্তান জানিয়েছে, তাদের ২০ জন সেনা নিহত বা আহত হয়েছে।

পাকিস্তান দাবি করেছে, পাল্টা হামলায় আফগানিস্তানের ২ শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে। রয়টার্স ঘটনাগুলোর কোনো দাবিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

দুই দেশই একে অপরের সীমান্ত পোস্ট ধ্বংসের দাবি করেছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা একাধিক ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে—আফগান পোস্টে গোলাবর্ষণ করা হচ্ছে বলে তাদের দাবি।

রোববার সকালে সংঘর্ষ বেশিরভাগ এলাকায় থেমে গেলেও পাকিস্তানের খুররম অঞ্চলে বিচ্ছিন্নভাবে গুলি বিনিময় চলছিল বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সামরিক অভিযান শনিবার মধ্যরাতে শেষ হয়।

কাবুল জানায়, কাতার ও সৌদি আরবের অনুরোধে তারা হামলা বন্ধ করেছে। দুই উপসাগরীয় দেশ সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত হওয়ার আয়োজনে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: রণধীর জয়সোয়াল

আফগান তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ রবিবার বলেন, ‌‘আফগানিস্তানের কোনো অঞ্চলে এখন কোনো ধরনের হুমকি নেই। ইসলামিক আমিরাত ও আফগান জনগণ নিজেদের ভূমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং অবিচল থাকবে।’

তবে তিনি স্বীকার করেন, কিছু এলাকায় এখনও লড়াই চলছে।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগান তালেবান প্রশাসন পাকিস্তানবিরোধী জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দিচ্ছে। কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।

সীমান্ত বন্ধ

পাকিস্তানের স্থানীয় কর্মকর্তারা জানান, রোববার আফগানিস্তানের সঙ্গে দুটি প্রধান সীমান্ত ক্রসিং—তোরখাম ও চামান—বন্ধ করে দেওয়া হয়েছে।

পাশাপাশি খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খানের মতো অন্তত তিনটি ছোট সীমান্তপথও বন্ধ করা হয়েছে।

ভারত সীমান্তে ২৫০টি চীনা হাউইটজার মোতায়েন করল পাকিস্তান

কাবুল থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থলবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২,৬০০ কিলোমিটার (১,৬০০ মাইল)।

পাকিস্তানের পরিচালিত বিমান হামলার বিষয়ে ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বৃহস্পতিবার কাবুলে টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদের অবস্থান লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তিনি নিহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

টিটিপি গত এক দশকেরও বেশি সময় ধরে ইসলামাবাদ সরকারের পতন ঘটিয়ে কঠোর ইসলামি শাসনব্যবস্থা কায়েমের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

তালেবান মুখপাত্র মুজাহিদ রোববার পুনরায় বলেন, ‘টিটিপির কোনো যোদ্ধা আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে না।’

দুই দেশের সীমান্তে সাম্প্রতিক এই সংঘর্ষ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যেখানে পাকিস্তান ও আফগানিস্তান উভয় দেশই অভ্যন্তরীণ সন্ত্রাস ও অর্থনৈতিক চাপে ভুগছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ অক্টোবর ২০২৫
Trulli

সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান