সর্বশেষ

এনটিআরসিএ ভবনে চাকরিপ্রত্যাশীদের তালা

অনলাইন ডেস্ক

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দপ্তরের ফটকে তালা দিয়েছেন একদল চাকরিপ্রত্যাশী।সোমবার বেলা পৌনে ৪টার দিকে তারা তালা লাগিয়ে ভবনের ভেতরে অবস্থান নেন। পরে বিকাল সাড়ে ৪টায় তালা ভেঙে আন্দোলনকারীদের ভবনের বাইরে বের করে দেয় পুলিশ।

এরপর থেকে পুলিশ ভেতরে, আর আন্দোলনকারীরা বাইরে অবস্থান করছেন।১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা এদিন শাহবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলামোটর এলাকা ঘুরে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান নেন।এসময় তারা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘দালালি না মেধা; মেধা, মেধা’, ‘থাকার কথা পাঠশালায়, আমরা কেন রাস্তায়’, ‘তুমি কে- আমি কে, সনদধারী, সনদধারী’সহ নানা স্লোগান দেয়।

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বদল আসছে বিএনপি ও সরকারের গুরুত্বপূর্ণ পদে

পরে দুপুর ১টার দিকে তাদের একটি প্রতিনিধি দল এনটিআরসিএর অতিরিক্ত সচিব আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্য আক্তারুজ্জামান। গণমাধ্যমে তিনি বলেন, ‘তারা আমাদের কোনো দাবি মেনে নেয়নি।

আমাদের দুজন স্ট্রোক করেছে। আমরা কয়েকজন তাদের মেডিকেলে নিয়ে এসেছি।’এরপরই তালা দেওয়ার ওই ঘটনা ঘটে।চাকরিপ্রত্যাশীদের দাবির মধ্যে রয়েছে—১. এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ দিতে হবে।২. নীতিমালা পরিবর্তনের আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত ১৬,২১৩ জন প্রার্থীর বিষয়ভিত্তিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিয়োগ দিতে হবে।গত ১৬ জুন জারি করা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য থাকা ১ লাখ ৮২২টি শিক্ষক পদে নিয়োগের আবেদন চায় এনটিআরসিএ। ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলে আবেদন প্রক্রিয়া।গত ১৯ অগাস্ট ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়। গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সুপারিশ পাওয়া প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক পদে যোগ দেওয়ার সুযোগ ছিল।

এনআইডিতে শিক্ষাসনদ দিয়ে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ অক্টোবর ২০২৫
Trulli

এনটিআরসিএ ভবনে চাকরিপ্রত্যাশীদের তালা