সর্বশেষ

৭ লাখ ৫৬ হাজারের বেশি কিশোরের অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

অনলাইন ডেস্ক

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার পর অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজারের বেশি অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে জুন পর্যন্ত মেটা ৪ লাখ ৬২ হাজার সন্দেহভাজন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে।

নিরাপত্তা পরীক্ষায় ঝুঁকি, নতুন মডেলের উন্মোচন স্থগিত করল ওপেনএআই

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষার কথা বিবেচনা করে গত বছরের ১০ ডিসেম্বর ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করে অস্ট্রেলিয়া। তবে আইন কার্যকরের প্রথম তিন মাসেও বিপুলসংখ্যক অপ্রাপ্তবয়স্ক সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিল বলে বিভিন্ন গবেষণায় উঠে আসে।

আইন অমান্যের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার পরিমাণ বাড়িয়ে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলার করার প্রস্তাবও দেওয়া হয়েছে। শুরুতে আইনটির বিরোধিতা করলেও মেটা জানিয়েছে, তারা নতুন নিয়ম মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

জার্মানিতে আইটি চাকরির আবেদন, যেসব বিষয় খেয়াল রাখবেন বিদেশিরা

অন্যদিকে, আইন ভঙ্গ করে কোনো প্ল্যাটফর্ম যাতে নিষেধাজ্ঞাকে পাশ কাটাতে না পারে, সে জন্য অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থার অনুসন্ধান ক্ষমতা আরও বাড়ানো হচ্ছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ আগস্ট ২০২৬
Trulli

৭ লাখ ৫৬ হাজারের বেশি কিশোরের অ্যাকাউন্ট বন্ধ করল মেটা