সর্বশেষ

চট্টগ্রামে শিশু আদিয়াতকে অপহরণের মূল পরিকল্পনাকারি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বাঁশখালী থেকে ৫ বছরের শিশু মো. আদিয়াতকে অপহরণের মূল পরিকল্পনাকারী মো. আমিনুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।গ্রেপ্তার আমিনুল ইসলাম পটিয়া উপজেলার মধ্যম বরলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৩ অক্টোবর দুপুরে মনজুরুল আলম তার সন্তানকে নিয়ে বাড়ির সামনে হাঁটছিলেন। তখন রিদুয়ান নামে তার এক প্রতিবেশি শিশুটিকে কোলে নিতে চাইলে তিনি তার সন্তানকে তার কোলে দিয়ে বাড়ি পাশে নিজের দোকানে চলে যান। যাওয়ার সময় তার সন্তানকে তার মায়ের কাছে দিয়ে যেতে বলেন। বিকেল ৩টায় বাড়ি ফিরে জানতে পারেন রিদুয়ান তার ছেলেকে তার বাড়িতে দিয়ে যায় নি। তিনি রিদুয়ানের মোবাইলে ফোন করলে তার নম্বরটি বন্ধ পান। পরে স্থানীয়রা জানান, রিদুয়ান তার সন্তানকে অটোরিকশায় তুলে নিয়ে গেছে।

বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় কাউখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, রিদুয়ান আর আমিনুল দু’জনেই পূর্ব পরিচিত। আমিনুল রিদুয়ানকে বলে, তার বোন রোবাইদা সুলতানা তানজুর বাচ্চা নেই। তার একটা বাচ্চা দরকার। এর আগে আমিনুল রিদোয়ানের সাথে বাঁশখালীও গিয়েছিল। গত ১৩ অক্টোবর রিদোয়ান শিশুটিকে কৌশলে অপহরণ করে আমিনুলের কাছে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। তানজুর বাড়ি চন্দনাইশে। এ ঘটনায় গতকাল দুপুরে চন্দনাইশ থেকে শিশু আদিয়াতকে পুলিশ উদ্ধার করে। সন্ধ্যা সোয়া ৬টায় চকবাজার থানাধীন দেবপাহাড় এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়ার নারী পোশাক শ্রমিক হত্যা: অভিযুক্ত স্বামী পলাতক
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ অক্টোবর ২০২৫
Trulli

চট্টগ্রামে শিশু আদিয়াতকে অপহরণের মূল পরিকল্পনাকারি গ্রেফতার