সর্বশেষ

ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক ধর্ষন মামলার আসামী গ্রেফতার

জেলা প্রতিনিধি

মকবুল হোসেন

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল কর্তৃক ময়মনসিংহ ত্রিশাল থানার ধর্ষণ মামলার ধর্ষক বদরুল ইসলাম ওরফে রিয়াজ(৩০) গ্রেফতার কে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম(৩৫) স্বামী পরিত্যক্তা । ধৃত ধর্ষকের মালিকানাধীন ০৫ তলা বিশিষ্ট মাদ্রাসায় ভিকটিম সন্তানকে নিয়ে দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন। সন্তান উক্ত মাদ্রাসায় ছাত্র হওয়ায় ধৃত আসামী ভিকটিমের খোঁজখবর নেওয়ার জন্য প্রায় সময় বাসায় আসতেন। ধৃত ধর্ষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে প্রলুদ্ধ করে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ও তারিখে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ রাত অনুমান ১১:৩০ ঘটিকায় ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম ধৃত ধর্ষককে বিবাহরে জন্য চাপ দিলে বিবাহ করতে অস্বীকার করে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ময়মনসিংহ ত্রিশাল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩১, তারিখ-২৯ অক্টোবর ২০২৫খ্রিঃ, ধারা-২০০০ (সংশোধনী/২৫) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(খ)।

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল ধর্ষকের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সিপিএসসি, র‌্যাব-১, গাজীপুর এর সহায়তায় ২২ নভেম্বর ২০২৫খ্রিঃ দুপুর অনুমান ১৪:৪০ ঘটিকায় গাজীপুর জেলার জয়দেবপুর থানার পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার ধর্ষক বদরুল ইসলাম ওরফে রিয়াজ(৩০), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জেলার ত্রিশাল থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে গাঁজাগাছ, ও কলকিসহ গ্রেফতার ১ 

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ নভেম্বর ২০২৫
Trulli

ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক ধর্ষন মামলার আসামী গ্রেফতার