আশুলিয়ার মরাগাঙ থেকে ভাসমান এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ!

হেলাল শেখ

ঢাকা আশুলিয়ার মরাগাঙ থেকে ভেসে উঠা এক অজ্ঞাত ব্যক্তির (৩৪) অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।

জানা গেছে, রবিবার (২৩ নভেম্বর ২০২৫) দুপুর দেড়টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ২নং ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত ভিকটিমের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশ অফিসার।

নারায়ণগন্জের রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা আশুলিয়ার মরাগাঙের পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে অর্ধ গলিত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৪-৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহবুব উল্লাহ সরকার জানান, মৃতদেহটি উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। লাশটি ময়নাতদন্ত করার পর নিশ্চিত হওয়া যেতে পারে কি ভাবে মৃত্যু হয়েছে, বা তাকে হত্যা করা হয়েছে কিনা। অনেকেই জানান, আশুলিয়ার বিভিন্ন এলাকায় খুনি সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে, তবে আইন শৃঙ্খলা বাহিনী গত ৪-৫ মাসে প্রায় ৪-৫ শতাধিক অপরাধীকে বিভিন্ন স্থান থেকে পৃথক অভিযানে গ্রেফতার করেছেন।

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ নভেম্বর ২০২৫
Trulli

আশুলিয়ার মরাগাঙ থেকে ভাসমান এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ!