হিন্দুদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব: ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

মোঃ রিপন মিয়া :

সাভার-আশুলিয়ায় হিন্দুদের নিরাপত্তায় বিএনপি ঢাল হিসেবে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর মনোনিত সংসদ সদস্য প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

রবিবার বিকেলে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না এ অঞ্চলের অর্ধেক ভোটার নারীরা। নারীদের কাছে ভোট চাইতে নারীরা যাবে এবং পুরুষদের কাছে ভোট চাইতে যাবে পুরুষরা। ভোটারদের কাছে যেতেই হবে এবং ধানের শীষের জন্য সবার কাছে ভোট প্রার্থনা করতে হবে। ডা: সালাউদ্দিন বাবু বলেন, মাদক এ অঞ্চলের একটি ব্যধি হিসেবে রয়েছে। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাথালিয়ার মাদক নিয়ন্ত্রণে বিএনপি নেতা-কর্মীদের কাজ করতে হবে।

নারায়ণগন্জের রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ দেওয়ান, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া,

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান বাবুল, ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর একান্ত সচিব বিএনপি নেতা মোঃ শরীফ, আশুলিয়া থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রানা, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত চেয়ারম্যান, মনিরুল হক, ধামসোন ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ইলিয়াস শাহি সহ সাভার, আশুলিয়া বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ নভেম্বর ২০২৫
Trulli

হিন্দুদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব: ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু