ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে ঢাকা–১৯ আসনে ধানের শীষের পক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি

আশুলিয়া প্রতিনিধি

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে ঢাকা–১৯ আসনে ধানের শীষের পক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আশুলিয়ার নন্দন পার্কের সামনে থেকে শুরু হওয়া এ র‍্যালি সাভারের ব্যাংক টাউনে গিয়ে শেষ হয়। র‍্যালি চলাকালে হাজারো নেতাকর্মী বিভিন্ন স্লোগান ও আকর্ষণীয় সাজসজ্জার মাধ্যমে ধানের শীষের পক্ষে সমর্থন জানাতে থাকেন। তাদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

নারায়ণগন্জের রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

র‍্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, “ঢাকা–১৯ সবসময়ই বিএনপির দৃঢ় ঘাঁটি। ইনশাল্লাহ এবারও বিপুল ভোটে বিজয়ী হবো।”

আয়োজকদের মতে, র‍্যালিতে প্রায় ৫ হাজার মোটরসাইকেলসহ শতাধিক প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপ অংশ নেয়। মোট অংশগ্রহণকারী সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার। এসময় নেতাকর্মীদের – “আইয়ুব খানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”, “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” শ্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ নভেম্বর ২০২৫
Trulli

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে ঢাকা–১৯ আসনে ধানের শীষের পক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি