সর্বশেষ

নোয়াখালীর সেনবাগ সরকারি হাসপাতালে দুদকের অভিযান

অনলাইন ডেস্ক

নির্ধারিত সময়ে হাসপাতালে চিকিৎসকরা না আসা, কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব অবহেলা ও সরকারিভাবে রোগীদের খাবার বিতরণে অনিয়ম’সহ নানা অভিযোগে নোয়াখালীর সেনবাগ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে দুদক নোয়াখালীর ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস ও উপ সহকারি পরিচালক জাহেদ আলমের নেতৃত্বে দুদকের একটি দল।

বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার

অভিযান সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দায়িত্বরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন থেকে সরকার নির্ধারিত সময়ে অফিসে আসেন না। কেউ সকাল ১০ টার পর কেউবা আবার দুপুরের পর অফিস করেন।

এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে অভিযান চালায় দুদক। অভিযানকালে চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীদের হাসপাতালে দেরিতে আসার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। একই সাথে হাসপাতালে রোগী ও স্বজনদের জন্য বরাদ্দকৃত খাবারেও ব্যাপক অনিয়ম পাওয়া যায়।

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন: জাতীয় গ্রিডের টাওয়ারসহ ঝুঁকিতে নদীতীর ও জনবসতি

দুদক নোয়াখালীর ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস জানান, প্রাথমিক তদন্তে আমরা অনিয়মের তথ্য পেয়েছি। প্রধান কার্যালয়ে প্রতিবেদন প্রেরণের পর পরবর্তী অবস্থা গ্রহণ করা হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ জানুয়ারি ২০২৬
Trulli

নোয়াখালীর সেনবাগ সরকারি হাসপাতালে দুদকের অভিযান