সর্বশেষ

চোটের কারণে সেঞ্চুরিয়ন টেস্টে খেলছেন না মুশফিক

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে বাংলাদেশ দল পাচ্ছে না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে। বাঁ কুঁচকির চোটের কারণে আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে কুঁচকিতে ব্যথা অনুভব করেন মুশফিক। ম্যাচ শেষ হওয়ার পর তার এমআরআই পরীক্ষা করানো হয়। পরীক্ষার প্রতিবেদনে শ্রোণিচক্রের হাড়ের আশপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি উঠে এসেছে।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুভ উদ্বোধন

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, চোটের অবস্থা বিবেচনায় আপাতত মুশফিককে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পাশাপাশি নির্ধারিত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে। চোট আরও জটিল হয়ে ওঠা ঠেকাতেই দ্বিতীয় টেস্টে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও চোটের কারণে মাঠে নামতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টার পাশাপাশি বারবার ইনজুরির সমস্যায় পড়ছেন তিনি।

সাভার ওয়াইএমসিএ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া মুশফিক বর্তমানে শুধু টেস্ট ফরম্যাটেই খেলছেন। সেঞ্চুরিয়ন টেস্টে অনুপস্থিতির কারণে এবার দেশে ফিরে পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন তিনি। একই ম্যাচে চোটের কারণে আগেই ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ নভেম্বর ২০২৬
Trulli

চোটের কারণে সেঞ্চুরিয়ন টেস্টে খেলছেন না মুশফিক