সর্বশেষ

উত্তরায় ভবনে আগুন, মৃত্যু বেড়ে ৬

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ছয়জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে।

নিহতরা হলেন-ফজলে রাব্বি রিজভী (৩৮), আফরোজা আক্তার, মো. রিশান (আড়াই বছর), রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) ও মো. রাহাব (১৭)।

হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচল পরিবহণের ৮ বাস আটক

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। থানা কাছেই হওয়ায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার কার্যক্রম শেষ হতে সকাল আনুমানিক ১০টা ২০ মিনিট পর্যন্ত সময় লাগে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। এর মধ্যে তিনজনের লাশ উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে, একজনের লাশ উত্তরার অন্য একটি হাসপাতালে এবং সর্বশেষ একজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহতের সংখ্যা নির্ধারণে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে ওসি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ভবনটির দ্বিতীয় তলায় থাকা একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

শিবালয়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করে যমুনায় অবাধ বালু উত্তোলন, ভাঙনঝুঁকিতে আলোকদিয়া চর

এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ জানুয়ারি ২০২৬
Trulli

উত্তরায় ভবনে আগুন, মৃত্যু বেড়ে ৬