সর্বশেষ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

ইসির তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৩৪ জন।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।

সচিব বলেন, ‘৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করে আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি।’ তিনি জানান, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৯ শতাংশ, আর নারী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ১৬ শতাংশ।

তিনি বলেন, ২ মার্চ যে ভোটার তালিকা ফাইনাল করা হয়েছিল, তার তুলনায় এবার যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেটিই আমাদের মোট বৃদ্ধির হার নির্দেশ করছে।

নারীদের অনার্স পর্যন্ত পড়াশোনা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

ইসি জানায়, ২০২৫ সালের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। নতুন সংযোজন ও হালনাগাদ শেষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জনে।

এক প্রশ্নের জবাবে সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা মনে করি বাড়ি বাড়ি যাওয়া, ভোটার নিবন্ধন কার্যক্রমে উদ্বুদ্ধকরণ এবং ধারাবাহিক প্রচারণার কারণেই ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এর আগে ২ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।

ইসি সচিব আরও জানান, ‘যারা ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করেছেন এবং নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের সবাইকে এই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ৩১ আগস্ট প্রকাশিত সম্পূরক তালিকায় দেশের মোট ভোটার ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪১ লাখ ৪৯ হাজার ৪৫৫ জন, নারী ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

অর্থের অভাবে থামবে না সম্ভাবনাময় উদ্যোগ: আইসিটি মন্ত্রী

সেই সময়ে নতুন যুক্ত হয়েছিল ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন ভোটার-যার মধ্যে পুরুষ ৯৪ হাজার ১৯২ জন, নারী ৪৩ হাজার ৪৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

এ ছাড়া, চলতি বছরের ২ মার্চের তালিকার পর ৩০ জুন পর্যন্ত নিবন্ধিত ভোটারদের অন্তর্ভুক্ত করে সম্পূরক খসড়া ভোটার তালিকা ১০ আগস্ট প্রকাশ করা হয়। সে তালিকায় ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছিলেন-এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন, নারী ২৭ লাখ ৭৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২৫১ জন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ জানুয়ারি ২০২৬
Trulli

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ