সর্বশেষ

স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন

অনলাইন ডেস্ক

সদ্য স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে মানবিক বিবেচনায় ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি জে. বি. এম. হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষে তিনি জানান, ব্যক্তিগত ট্র্যাজেডির বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড,বিমানবন্দর থানায় মামলা: তীব্র প্রতিবাদে ড.শফিকুল ইসলাম মাসুদ

উল্লেখ্য, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম একাধিক মামলায় বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য তার মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। প্যারোল না পাওয়ায় অ্যাম্বুলেন্সযোগে মরদেহ কারাগারের গেটে আনা হয়েছিল।

৩৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করবে ট্রাইব্যুনাল
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জানুয়ারি ২০২৬
Trulli

স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন