সর্বশেষ

আশুলিয়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মাইনুল ইসলাম

ঢাকা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়া ও সাভার এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো.সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো.আ.সালাম সঙ্গীয় ফোর্সসহ গত ৩১ জানুয়ারি ২০২৬ইং রাত ১১টা ৪০ মিনিটে আশুলিয়া থানাধীন ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মো.সোহেল শেখ (৩৯) ও মো.মেহেদী হাসান শাওন (৩৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সাভারে ভুয়া পুলিশ কর্মকর্তা প্রতারক ফয়সাল গ্রেপ্তার

অপর এক অভিযানে ডিবি পুলিশের এসআই (নিঃ) মো.আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১ ফেব্রুয়ারি ২০২৬ইং সাভার থানাধীন বলিয়ারপুর এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মোশারফ (৪০)-কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে মো. সোহেল শেখ (৩৯) এর বিরুদ্ধে পূর্বে আরও একটি মাদক মামলা রয়েছে।

বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ জানায়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

আশুলিয়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার