সর্বশেষ

দশমিনা-গলাচিপা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন!

এম জাফরান হারুন

দীর্ঘ দিনের রাজনৈতিক টানাপোড়েনের পর পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

সোমবার (০২ ফেব্রুয়ারী-২৬) বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে দশমিনা উপজেলা, গলাচিপা উপজেলা ও গলাচিপা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠি অনুযায়ী, দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিদ্দিক আহম্মেদ মোল্লা এবং আলহাজ শাহ আলম শানু সিকদারকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার

অপরদিকে, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে আলহাজ গোলাম মোস্তফাকে এবং আলতাফ হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও গলাচিপা পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম খান এবং সদস্য সচিব করা হয়েছে সাহেব আলী মাতব্বরকে।

এবিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি জানান, আমি বিষয়টি শুনেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি। তবে এখনো কেন্দ্রীয় বিএনপির আনুষ্ঠানিক চিঠি হাতে পাইনি। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে গত ১৭ জানুয়ারি-২০২৬ ইং দশমিনা উপজেলা, গলাচিপা উপজেলা ও গলাচিপা পৌর বিএনপির পূর্বের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। ওই সিদ্ধান্তের পর থেকেই এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ও কৌতূহল তৈরি হয়।

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন: জাতীয় গ্রিডের টাওয়ারসহ ঝুঁকিতে নদীতীর ও জনবসতি

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই আংশিক আহ্বায়ক কমিটির মাধ্যমে দ্রুত সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে মাঠ পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও গতিশীল হবে। (০২/০২/২০২৬)

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

দশমিনা-গলাচিপা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন!