সর্বশেষ

ঈদ উপলক্ষে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটির সময় গ্রাহকদের আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে দেশের সব তফসিলি ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়েছে, ঈদের ছুটিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিতে ব্যাংকগুলোকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। এটিএম বুথে সার্বক্ষণিক সেবা চালু রাখা, কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করা এবং পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনাও দেয়া হয়েছে। এছাড়া পয়েন্ট অব সেল (পিওএস) সেবার ক্ষেত্রেও নিরবচ্ছিন্ন কার্যক্রম বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করতে ব্যাংকগুলোকেও উদ্যোগ নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

‘বাংলা কিউআর’ ব্যবস্থায় ডিজিটাল লেনদেন সম্প্রসারণের উদ্যোগ

ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া মোবাইল ভিত্তিক আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও ছুটির পুরো সময়জুড়ে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে।

ঈদের ছুটির সময় যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহকদের জানানোর নির্দেশনাও দেয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের জন্য সার্বক্ষণিক হেল্পলাইন সেবা চালু রাখার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

দুর্গাপূজার ছুটিতেও খোলা থাকবে বন্দরের ব্যাংক, শনিবার চলবে লেনদেন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ মার্চ ২০২৬
Trulli

ঈদ উপলক্ষে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ