সর্বশেষ

রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

দৈনিক ঘোষণা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মাইনুল ইসলামকে( ৪০)মুক্তিপণের দাবীতে অপহরণের পাঁচ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। গত ৯মার্চ সোমবার তারাবো পৌরসভার কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ পাঁচ ঘন্টা অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। মাইনুল ইসলাম রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের সরকারপাড়া এলাকার আলী আকবরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক ঘোষণা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, গত ৯মার্চ সন্ধ্যায় মাইনুল ইসলামের কর্ণগোপ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। ৪/৫জন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। একপর্যায়ে মাইনুল ইসলামের পরিবারের কাছে মোবাইল ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।

১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

টাকা দিতে অস্বীকার করলে তাকে শারীরিক নির্যাতনসহ বিভিন্ন রকম ভয়ভীতি প্রদান করে। পরে উপায়ন্তর না দেখে মাইনুল হোসেনের স্ত্রী মাকসুদা রহমান দুর্বৃত্তদের দেওয়া নম্বরে ২৪ হাজার টাকা পাঠায়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ, কাঞ্চন পুলিশ ফাঁড়ি ও ভুলতা পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে মাইনুল ইসলামকে কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইনুল ইসলামকে ফেলে রেখে পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, সাংবাদিককে অপহরণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশ অভিযানে নামে। পুলিশের কড়া নজরদারির ফলে অপহরণকারীরা মাইনুলকে ফেলে রেখে পালিয়ে যায়। অপহরণকারীদের সনাক্তকরণ ও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

দেশে ডেঙ্গু আক্রান্ত লাখ ছাড়াল, এক দিনে শনাক্ত ২ হাজার ১৬৭

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ মার্চ ২০২৬
Trulli

রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার