সর্বশেষ

খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশ গড়ার কাজ শুরু করলাম: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘খাল খনন কর্মসূচির মাধ্যমে আজ দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম।’ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোলে বলরামপুরের সাহাপাড়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশকে গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং আমাদেরকে সতর্ক ও সজাগ থাকতে হবে যে, বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছেন মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়।

তারেক রহমান বলেন, ‘আমাদের রাজনীতি কৃষকের উপকার করা। আমাদের রাজনীতি মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষ কীভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা।

সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার

আমাদের রাজনীতি হচ্ছে আমাদের সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্মেরা, কীভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে। সেটি হচ্ছে আমাদের রাজনীতি।

আমাদের রাজনীতি হচ্ছে কী করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেটি কৃষিতেই হোক, সেটি শিল্পতে হোক, সেই ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু এই কাজগুলো যদি করতে হয় আমি কিন্তু একা পারবো না। কাকে লাগবে সাথে? কাকে লাগবে? জনগণকে সাথে লাগবে।

তিনি বলেন, ‘নির্বাচনে যেমন আপনারা ধানের শীষের সাথে ছিলেন, নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া এই কাজগুলো করতে পারব না।

২০২৭ থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সমর্থন ছাড়া দেশে উন্নয়নের কাজ করা সম্ভব নয়, কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। এই দেশের মালিক কারা? কারা দেশের মালিক? জনগণ।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ মার্চ ২০২৬
Trulli

খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশ গড়ার কাজ শুরু করলাম: প্রধানমন্ত্রী