সর্বশেষ

বগুড়ায় সড়ক বিভাজকে মাইক্রোবাসের ধাক্কা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

জেলা প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়ার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। ধাক্কার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে ছোনকা কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) ও মাইক্রেবাস চালক রিন্টু (৪৭)। আহতরা হলেন, ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭), হামিম (৩০)।

স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে ঢাকা থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ছোনকা এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকে ধাক্কার পর গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিকট শব্দের সঙ্গে সঙ্গেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

পাবনা সদর থানার এসআই মাহবুব রাজশাহী রেঞ্জের ‘শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার’ নির্বাচিত

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীদের বের হওয়ার সুযোগ খুবই কম ছিল। এতে ঘটনাস্থলেই চালক আগুনে পুড়ে মারা যান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরও একজন মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা গুরুতর ছিল।’

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

শেরপুর হাইওয়ে থানার এসআই মর্তুজা নূর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।’

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ মার্চ ২০২৬
Trulli

বগুড়ায় সড়ক বিভাজকে মাইক্রোবাসের ধাক্কা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩