সর্বশেষ

সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ মুখ‍্য অঞ্চল

জেলা প্রতিনিধি

২৬ মার্চ,বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় দিন।এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল।

১৯৭১ সালের এই দিনটিতে শুরু হয়েছিল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম,যা জাতির ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতা।

এই বীরদের অবদান আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।তাঁদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ,যেখানে আমরা ন্যায়, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি উন্নত সমাজ গঠনের স্বপ্ন দেখতে পারি।স্বাধীনতা দিবস আমাদের শুধু অতীতের স্মৃতিচারণ নয়,বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা এবং অনুপ্রেরণা জোগায়।প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

ঈদগাঁও বাস স্টেশন ও বাজারে সড়ক দখল, চরম ভোগান্তিতে পথচারী-রোগীরা

২৬শে মার্চ সকালে মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এর দিকনির্দেশনায় জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষি ‌ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় মুন্সীগঞ্জ এর মুখ্য কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন,মু. সানজার রাজী সৌরভ,বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ শাখার উর্ধ্বতন কর্মকর্তা মোঃ আবুল হোসেন,খোকন পোদ্দার, টংঙ্গীবাড়ী শাখার কর্মকর্তা মোঃ ওহাব আলী,বাংলাদেশ কৃষি ব্যাংক আলদী বাজার শাখার অফিসার ক্যাশ নারায়ণ চন্দ্র রায়।

আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মোঃ জিয়া হায়দার খান এবং মোঃ সৈয়দ আহম্মেদ মিজী,মোঃ নুরুল ইসলাম ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বাধীনতার চেতনা ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বিশেষ দিনটি আমাদের প্রতিটি নাগরিককে নতুন করে অনুপ্রাণিত করে দেশের জন্য কাজ করার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার।জাতীয় পতাকার লাল-সবুজ রঙ আমাদের ত্যাগ ও সম্ভাবনার প্রতীক হয়ে প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায়।

আগামী ১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ মার্চ ২০২৬
Trulli

সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ মুখ‍্য অঞ্চল