সর্বশেষ

সিরাজদিখানে ফায়ার সার্ভিসের কাজে বাধা দানের মামলার ১ জন  গ্রেফতার

উপজেলা সংবাদদাতা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফায়ার সার্ভিসের কাজে বাধা দানের মামলার সিয়াম হাওলাদার (২২) নামের ১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ২৭ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায় উপজেলার মালখানগর ইউনিয়ন এলাকায় অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর অভিযান পরিচালনায় করে এ আসামীকে গ্রেফতার করেন।

১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

আসামী সিয়াম হাওলাদার (২২) উপজেলার গোড়াপীপাড়া এলাকার মোঃ রফিক হাওলাদারের ছেলে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো আব্দুল হান্নান জানান,২৬ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা ৫০ মিনিটে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে মিকান মিয়া ও মোজাক্কির এর খাবারের হোটেল এবং হালিম মল্লিক এর সেলুন দোকানে আগুন লাগার ঘটনা ঘটে।উক্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌছাইতে সামান্য দেরি হওয়ায় অজ্ঞাতনামা ১২/১৫ জন লোহার রড ও এসএস পাইপ দিয়া ফায়ার সার্ভিস এর পানিবাহী গাড়ীর উইন্ডশিল্ডে/সামনের গ্লাসে আঘাত করে ভেঙ্গে ফেলে সরকারী সম্পদ নষ্ট করে এবং ফায়ার সার্ভিসের সরকারী কাজে বাধা দেয়।

দেশে ডেঙ্গু আক্রান্ত লাখ ছাড়াল, এক দিনে শনাক্ত ২ হাজার ১৬৭

পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে মামলা রুজু হলে সিরাজদিখান থানা পুলিশ তদন্ত করে। ঘটনায় জারিত সিয়াম হাওলাদার (২২) নামের ১ জন আসামীকে গ্রেফতার করি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ মার্চ ২০২৬
Trulli

সিরাজদিখানে ফায়ার সার্ভিসের কাজে বাধা দানের মামলার ১ জন  গ্রেফতার