সর্বশেষ

কোটালীপাড়ায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন সংসদ সদস্য এস এম জিলানী

রিকি শেখ গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানী।

আজ শনিবার সকাল ১০টার দিকে দলীয় নেতা-কর্মীদেরকে সঙ্গে নিয়ে এস এম জিলানী সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা- রামনগর খালের কচুরিপানা পরিষ্কার করেন। সংদস সদস্য এস এম জিলানী বলেন, সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালটি এ এলাকার মানুষের একটি প্রাণের খাল। অত্র এলাকার অধিকাংশ মানুষ বিল থেকে ধান কেটে এ খাল ব্যবহার করে বাড়িতে তুলেন।

ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলে আত্মপ্রকাশ, সভাপতি খোরশেদ আলম, সম্পাদক আলমগীর হোসেন

খালিটি কচুরিপানায় ভরে থাকার কারণে কৃষকদের ধান কেটে বাড়িতে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই আমি দলীয় নেতা-কর্মীদেরকে সঙ্গে নিয়ে খালটি পরিষ্কার করলাম। তিনি বলেন, কৃষকদের কল্যাণে, এলাকার উন্নয়নে আগামীতেও উপজেলার সব এলাকায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত মাহমুদ, রফিকুল ইসলাম হাওলাদার, যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদারসহ বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।

ধলেশ্বরী পারাপারে ঝুঁকি নিয়ে হাজারো মানুষ, সেতুর দাবিতে বাড়ছে ক্ষোভ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ এপ্রিল ২০২৬
Trulli

কোটালীপাড়ায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন সংসদ সদস্য এস এম জিলানী