সর্বশেষ

খুলনা প্রেসক্লাবে হামলা: ১৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্ত দুই আসামি

স্টাফ রিপোর্টার

জামিনে মুক্তি পেয়েছেন খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি। নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় থেকে সোমবার রাত ১টায় তাদের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের বিকাল ৩টায় খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালত তাদের জামিন দেন। দুই আসামি ১৪ ঘণ্টার মধ্যে মুক্ত হয়েছেন।

বিমানবন্দরে ঘটনার মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামিনে মুক্ত দু’জন হলেন দক্ষিণ নিরালা ১০ নং রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ (৪১)। পেশায় তারা উভয় দর্জি। আক্তার চেম্বারের একটি টেইলার্সে চাকরি করেন।

বিশ্বজিত কুমার বসু মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রেসক্লাব থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে তাদের দু’জনকে দেখা যায়। ঘটনার পর থেকে এরা দু’জন পলাতক ছিল। সোর্স নিয়োগ করে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো তথ্য দেয়নি তারা।

ইউপি ও পৌর নির্বাচনে বিগত ১৭ বছরের সংগ্রামী ও জনপ্রিয় প্রার্থীরাই পাবেন বিএনপির সমর্থন: মীর শাহে আলম

উল্লেখ্য, খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল রবিবার। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপতি প্রার্থী খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। তখন এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায় তারা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ এপ্রিল ২০২৬
Trulli

খুলনা প্রেসক্লাবে হামলা: ১৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্ত দুই আসামি