সর্বশেষ

সংবিধান সংশোধনে কমিটি, বিরোধী দলের কাছে চাওয়া হলো ৫ নাম

অনলাইন ডেস্ক

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করা হবে। এজন্য বিরোধী দল থেকে ৫ জনের নাম চাওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে তিনি এসব কথা জানান। আইনমন্ত্রী জানান, ১৭ জনের মধ্যে ১২ জন ট্রেজারি বেঞ্চ থেকে ঠিক করা হয়েছে, যার মধ্যে ৫ জন্য অন্য দল ও স্বতন্ত্র থেকে।

ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

এ প্রস্তাবের বিষয়ে বিরোধী দল পরে জানাবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ নিয়ে তার ভাষ্য, তারা সংস্কার চেয়েছেন, কিন্তু এখানে হচ্ছে সংশোধন। এছাড়া এ বিষয়টি নিয়ে তাদের আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আমরা জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পথে হাঁটতে চাই। দরকার হলে পরের অধিবেশন পর্যন্ত অপেক্ষা করা যাবে।

‘অপারেশন ক্লিন হার্ট’ ধরনের অভিযান নয়, সমন্বিত অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ এপ্রিল ২০২৬
Trulli

সংবিধান সংশোধনে কমিটি, বিরোধী দলের কাছে চাওয়া হলো ৫ নাম