সর্বশেষ

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক

অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার শারীরিক অবস্থার খোঁজ নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। মন্ত্রী গতকাল (বৃহস্পতিবার) রাতে হাসপাতালে গিয়ে অসুস্থ হজযাত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের পরিচালক, কর্তব্যরত চিকিৎসক ও হজযাত্রীর স্বজনদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। অসুস্থ হজযাত্রীকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য হাসপাতালের পরিচালককে অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, হজযাত্রী গোলাম মোস্তফা (৭৪) সস্ত্রীক হজে যাওয়ার জন্য হজক্যাম্পে আসার পথে অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় হজক্যাম্পে আসার পর তাকে প্রথমে হজক্যাম্পের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তার রক্তে উচ্চমাত্রার ব্লাড সুগার শনাক্ত করেন এবং তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে হজযাত্রীর অবস্থা অপরিবর্তিত রয়েছে।

পাবনায় উৎসবমুখর পরিবেশে চ্যানেল আইয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ (শুক্রবার) রাত ৯টা ১০ মিনিটে অসুস্থ এই হজযাত্রীর ফ্লাইট নির্ধারিত রয়েছে। ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এ হজযাত্রীর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি করলে ব্যবস্থা
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ মে ২০২৬
Trulli

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী