সর্বশেষ

টেকনাফে মাটি খুঁড়ে মিললো বিদেশি পিস্তল-আইস-ইয়াবা

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে মাটির খুঁড়ে উদ্ধার করা হয়েছে ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবা এবং দুটি বিদেশি অস্ত্র। সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার।

নৌবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে নৌবাহিনীর সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ইটভাটার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সাভারের হেমায়েতপুরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ:ওসি সাইফুল ইসলাম ​

উদ্ধার মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়। এছাড়াও আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল কবিরকে আটক করা হয়। নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার বলেন, বিশেষ অভিযানের প্রেক্ষিতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র-মাদক উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ হওয়া অস্ত্র-মাদক থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নৌবাহিনীর অভিযান চলমান থাকবে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে জাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ মে ২০২৬
Trulli

টেকনাফে মাটি খুঁড়ে মিললো বিদেশি পিস্তল-আইস-ইয়াবা