সর্বশেষ

ঈদগাঁওয়ে ডাক্তার ইউসুফ আলীর সংবাদ সম্মেলন

আলাউদ্দিন - কক্সবাজার

ঈদগাঁওয়ে ডাক্তার ইউসুফ আলীর সংবাদ সম্মেলন ডেইলি সংবাদ পার্বত্য জেলা বান্দরবানের লামা-আলীকদমে ম্রো শিশুদের জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ তুলে ‘নেত্র নিউজ’-এ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসক মো. ইউসুফ আলী। সোমবার (৪ মে) রাত পৌনে ১০টার দিকে কক্সবাজারের ঈদগাঁও মডেল হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে ডাক্তার ইউসুফ আলী দাবি করেন, নেত্র নিউজে তাকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

ডাঃ ইউসুফ আলী তার বক্তব্যে উল্লেখ করেন: স্বাধীনভাবে ধর্ম পালন ও প্রচারের অধিকার সবার আছে। জোর করে কাউকে মুসলিম বানানো তার কাজ নয়। বরং ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়েই অনেকে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন।

আটঘরিয়ায় ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পাহাড়ে দীর্ঘকাল ধরে নির্দিষ্ট কিছু মহলের মাধ্যমে অন্য ধর্মাবলম্বীদের দীক্ষিত করার প্রক্রিয়া সচল থাকলেও, ইসলামের প্রচার দেখে একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তিনি ইতিমধ্যে ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং এই ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে ঈদগাহ্ মডেল হাসপাতালের ম্যানেজার আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় কর্মরত সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাবনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির: তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ

উল্লেখ্য যে, একই ইস্যুতে এদিন বান্দরবানের লামা ও আলীকদমেও নেত্র নিউজের প্রতিবেদনের বিরুদ্ধে স্থানীয় জনতা ও ম্রো সম্প্রদায়ের একাংশ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সেখানেও বক্তারা দাবি করেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এ ধরনের বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে।ভ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ মে ২০২৬
Trulli

ঈদগাঁওয়ে ডাক্তার ইউসুফ আলীর সংবাদ সম্মেলন