সর্বশেষ

ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এবাদুল হক আটক

উপজেলা সংবাদদাতা

কক্সবাজারের ঈদগাঁও থানার পুলিশের বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০৬ মে) গভীর রাতে উপজেলার ঈদগাঁও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ এটি এম শিফাতুল মাজদারের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে ঈদগাঁও ইউনিয়নের আনু মিয়া সিকদার পেট্রোল পাম্প সংলগ্ন মোজাফফর মার্কেটের একটি অফিস কক্ষে অভিযান চালান।

এ সময় সন্দেহভাজন এবাদুল হক (৩৮)-এর দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোছর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা। গ্রেফতারকৃত এবাদুল হক উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা।

সাভার সরকারি কলেজে সীমানা প্রাচীর সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন:এমপি ডা:দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় একটি মামলা (নং-৬, তারিখ: ০৬/০৫/২০২৬) দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ জানিয়েছে, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর রয়েছে।” এছাড়া মাদকমুক্ত ঈদগাঁও গড়তে সাধারণ জনগণের সহযোগিতা ও তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিরুলিয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া: অভিজ্ঞতায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল হক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ মে ২০২৬
Trulli

ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এবাদুল হক আটক