সর্বশেষ

মাদক নির্মুলে সিরাজদিখান থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৭

উপজেলা সংবাদদাতা

 মাদকদ্রব্য ও অনলাইন জুয়া নির্মূলে সরকার বিশেষ তৎপরতা চালাচ্ছে এ কার্যক্রম বাস্তবায়নে সিরাজদিখান থানা এলাকায় মাদকের নেটওয়ার্ক ধ্বংস করতে কঠোর অভিযান শুরু করেছে পুলিশ।এর ই ধারাবাহিকতায় যুবসমাজ তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ও থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রতিদিন অধিক মাদকসেবি ও মাদক কারবারি, জুয়ারি সহ বিভিন্ন মামলার আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন সিরাজদিখান থানা পুলিশ।

পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে ৪ মে রাত থেকে ৫ মে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

১৯১৫-এর রেল মানচিত্রে ময়মনসিংহ-জারিয়া-লেংগুরা রেলপথ: ইতিহাসে এক অসমাপ্ত অধ্যায়

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাহিন শেখ (২৫), পিতা-মোঃ ইব্রাহীম শেখ পিন্টু, মোঃ অন্তর (২০), পিতা-মোঃ বুলবুল আহমেদ, উভয় সাং-আবিরপাড়া,  ইব্রাহিম শেখ (২৩), পিতা-মোবারক শেখ, সাং-বরইখালী, মোঃ লিখন (২০), পিতা-রফিকুল ইসলাম, সাং-বীরতারা, উভয় থানা-শ্রীনগর,মোঃ ইউসুফ (২১), পিতা-আব্দুর রহমান, সাং-কাকালদী, শাকিল খন্দকার (২৬), পিতা-হাবিবুর খন্দকার, মাতা-শিউলি বেগম, সাং-দক্ষিণ তাজপুর,সাজ্জাদ খন্দকার (২৪), পিতা- হাবিবুর খন্দকার,(দক্ষিণ তাজপুর, ইউপি-রসুনিয়া) , থানা- সিরাজদিখান, জেলা -মুন্সিগঞ্জ।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান,পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায় যুবসমাজ তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ও থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রতিদিন অধিক মাদকসেবি ও মাদক কারবারি, জুয়ারি সহ বিভিন্ন মামলার আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে আসছি।

প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

এর ই ধারাবাহিকতায় গত ৪ মে রাত থেকে ৫ মে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এ ৭ আসামীকে গ্রেফতার করি।বিধি মোতাবেক সকল আসামীদের মোবাইল কোর্ট ও বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ মে ২০২৬
Trulli

মাদক নির্মুলে সিরাজদিখান থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৭